Posts

Showing posts from May, 2021

অ-সুখ

Image

কণকচূড়ার ডায়েরি থেকে

Image
ও গঙ্গা বইছো কেন..." নদীর পাশে বসে থাকি,তবু আমার নদী হওয়া হয়না। স্বপ্নটাকে আলতো আদরে ঘুম পাড়িয়ে রাখি। নদী হবো বলেই খেলনা বাটি,মাটির উনুন,পুতুলের জামা। জেলে ডিঙি ভাসিয়ে নিয়েছি বুকে,টিমটিমে আলো নিয়ে ভেসে যায় হা হা কান্নায় কিম্বা দুরন্ত ভালোবাসা ছুঁয়ে ভেনিসের মত সাজানো স্বপ্নের উঠোনে। আমার মনখারাপ হলে পায়ের পাতা নদী হয়ে যায়,বন্ধ চোখে নরম ঢেউ আছড়ে পড়ে। "ভাসবি! দম আছে!" কথাগুলো সেই বুকটায় মাথা রেখে বলে দেবো কখনো। "যে রাজ্যপাট বয়ে নিয়ে চলেছি আজন্ম,হবি,রাজা হবি!" -এইসব কথা বলতে গেলে সেই বুকটা লাগে যেখানে আতরের গন্ধ। সেই আতর না থাকলে নদী হওয়া যায়না যে! কিন্তু আমিতো নদী হবো বলেই রোজ গঙ্গার পাশে গিয়ে বসি,তিস্তায় মুছে নিই চোখ। " কি রে,ভাসবি!! দম আছে!" (কণকচূড়ার ডায়েরি থেকে) #শম্পাচ্যাটার্জ্জী#কণকচূড়ারডায়েরী।