Posts

Showing posts from July, 2021

কণকচূড়ার রান্নাঘর

Image
সেই শনিবার থেকে ঝমঝম, টাপুর টুপুর শুরু হয়েছে। এ যেন আকাশের কোণে বসে কেউ নিরবচ্ছিন্ন ভাওলিন বাজিয়ে যাচ্ছে। কণকচূড়ার পিছু পিছু চলেছে কবিতারা। এ কি বিলাসিতা?  নাকি প্রেম!  তখনি যেন কেউ জানতে চাইলো, "ভালো আছো?" "ভালো আছো? -দেখো মেঘ, বৃষ্টি আসবে? -ভালো আছো? -দেখো ঈশান কোণের কালো, শুনতে পাচ্ছো ঝড়? -ভালো আছো? -এই মাত্র চমকে উঠলো ধবধবে বিদ্যুৎ। -ভালো আছো? তার পরেই মনে পড়ে যায় - "বৃষ্টি নামলো যখন আমি উঠোন-পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে-বৃষ্টিতে বা শিউলিগাছের তলে আজানুকেশ ভিজিয়ে নিচ্ছো আকাশ-ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে- অন্তরে মেঘ করে ভারি ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে!" সম্বিত ফিরলে কনকচূড়া রান্নাঘরের জানলা থেকে এসে চুলার সামনে দাঁড়ায়। সংসারের কূট কাঁচালি ভালো লাগেনা তার। সে তো তার আজন্মকালের পাগলামি নিয়ে পাহাড়ি ঝোরার মত উদ্দাম। এত জটিলতা তার পোষায়! এইবার রান্না না চাপালেই নয় যে,  মনে হতেই গোবিন্দভোগের চাল আর ভাজা সোনা মুগ ধুয়ে তোলে সে। কড়ায় তেল আর ঘি তে গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নের সুগন্ধ বেরলেই চাল ডাল দিয়ে নাড়তে থাকে সে। চাকরি ...

রেস্ট্রন্ট স্টাইলে ডিমের কোর্মা কেমন করে বানাবেন

Image
ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তাতে নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখুন।  প্যানে পরিমান মত সাদা তেল এবং ঘি গরম হতে দিন। তাতে বেরেস্তা ভেজে তুলে রাখুন। ওই তেলে ডিম গুলো দিয়ে হাল্কা ভেজে তুলে রাখুন। এবারে দারচিনি, তিন চারটে এলাচ, চার-পচটা লবঙ্গ, অল্প জয়িত্রি আর একটা তেজপাতা ফোড়ন দিন।  ২০-৩০ সেকেন্ড নাড়াচাড়া করার  পর  সুঘ্রান বেরোলে তাতে দেড়টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে লো ফ্লেমে নাড়তে থাকুন তিন মিনিট মত। এবার ওতে দেড় টেবল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেশান। আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, নুন আর আধা চামচ কাশ্মীরি লঙ্কা মেশান। তেল ছেড়ে আসলে হাফ কাপ দুধ দিয়ে ডিম গুলো ছেড়ে দিন, প্যান ঢেকে রাখুন মিনিট তিনেক। ঢাকনা খুলে তাতে দু টেবল চামচ কাজু বাদাম বাটা মেশান, মিনিট দুয়েক নেড়ে আধা কাপ দুধ আর এক চামচ চিনি দিয়ে নেড়ে আবার মিনিট পাঁচেক ঢাকনা দিয়ে হতে দিন।  এরপর গ্যাস অফ করে ৫-১০ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিন। নামিয়ে পাত্রে ঢেলে বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।  পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে এবং হলুদ আর জল দেওয়া যাবেনা। আমি ছটা ডিমের জন্য মাপ বললা...