রেস্ট্রন্ট স্টাইলে ডিমের কোর্মা কেমন করে বানাবেন

ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তাতে নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখুন।  প্যানে পরিমান মত সাদা তেল এবং ঘি গরম হতে দিন। তাতে বেরেস্তা ভেজে তুলে রাখুন। ওই তেলে ডিম গুলো দিয়ে হাল্কা ভেজে তুলে রাখুন। এবারে দারচিনি, তিন চারটে এলাচ, চার-পচটা লবঙ্গ, অল্প জয়িত্রি আর একটা তেজপাতা ফোড়ন দিন।  ২০-৩০ সেকেন্ড নাড়াচাড়া করার  পর  সুঘ্রান বেরোলে তাতে দেড়টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে লো ফ্লেমে নাড়তে থাকুন তিন মিনিট মত। এবার ওতে দেড় টেবল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেশান। আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, নুন আর আধা চামচ কাশ্মীরি লঙ্কা মেশান। তেল ছেড়ে আসলে হাফ কাপ দুধ দিয়ে ডিম গুলো ছেড়ে দিন, প্যান ঢেকে রাখুন মিনিট তিনেক। ঢাকনা খুলে তাতে দু টেবল চামচ কাজু বাদাম বাটা মেশান, মিনিট দুয়েক নেড়ে আধা কাপ দুধ আর এক চামচ চিনি দিয়ে নেড়ে আবার মিনিট পাঁচেক ঢাকনা দিয়ে হতে দিন।  এরপর গ্যাস অফ করে ৫-১০ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিন। নামিয়ে পাত্রে ঢেলে বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।  পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে এবং হলুদ আর জল দেওয়া যাবেনা। আমি ছটা ডিমের জন্য মাপ বললাম,আপনারা ডিমের পরিমান অনুযায়ী বাকি মশলা বাড়াতে কমাতে পারেন। ডিমের কোর্মা রুমালী রুটি,তন্দুরি রুটি, পোলাও বা জিরা রাইস দিয়ে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে শেয়ার করতে পারেন।   

Comments

Popular posts from this blog

MEYE BELA

CIGARETTE

BASIRHATER CHHELA