কণকচূড়ার ডায়েরি থেকে
কণকচূড়ার ডায়েরি থেকে (শম্পা) ********************************* #shampachatterjee সমস্ত কসমেটিক লাবন্য ছেড়ে বেরিয়ে আসি- দুমড়ে মুচড়ে একেকটা নস্টালজিয়া তৈরি হয়, ডেকে আনি হাতছানি বিকেল। তারপরেও হারিয়ে যায় পোষ না মানা গৃহপালিত কুঠুরি। তারপরেও তুই নামতা পড়িস আমিও ডিজিটালি সভ্য হই। জানলায় পর্দা আসে শিশির শুকিয়ে যায় অলক্ষ্যেই। আস্তে আস্তে তিস্তাও ভুলে যায় চিঠি জমানোর গল্পো।
-কি টিফিন? - পরোটা। তোর তো ওই রোজের ইডলি। মাশরুম খাবি? আমি টিভি দেখে বানিয়েছি।
- একদিন পায়েস আনবি?
- হুঁ - লাইব্রেরি চল। কথা আছে।
- পারবোনা পাঁচতলায় যেতে। এখানেই বল।
- যেতেই হবে। চল।
- যাবোনা,যা। কি করবি? বাবার ভয়ে অস্থির, ভীতুর ডিম। যাবোনা যাবোনা যাবোনা।
- সত্যি যাবিনা? যাবিনা তো? প্লিজ যাসনা। প্লিজ।
- আপদ। হুঁহহ। ছাড় বলছি, ওই দ্যাখ A.K.M স্যার।হিহিহিহিহি।
তারপরেও তো সিঁড়ি উঠে গেলো। মাছের ঝোল ফুটে উঠলো। স্কুলের গাড়ির হর্ন বাজলো। যাবি রে লাইব্রেরি? কথা আছে বলেছিলি! হাতির পিঠে করে জঙ্গল ঘুরবো বলে আমি যে না মরে আছি বহুদিন! লাইব্রেরি যাবো বলে ক্যালেন্ডারে আঁক কাটি। তোর সাথে ভোর দেখবো বলে একটা রাতও ঘুমাইনি। -দিদি, টিকিট টা! দিদি! - ওহ! একটা 'নয়' দিন। ----------------------------++++----------------(শম্পা)
Comments
Post a Comment