কণকচূড়ার ডায়েরি থেকে

ঠাম্মি
******(শম্পা) 

আজকাল চলে যাওয়া গুলো বড় চেনা লাগে।
প্রথম দেখেছিলাম ঠাম্মির চলে যাওয়া। 
ক্যান্সার নামটাও সেই প্রথমবার শোনা।
হাসপাতালে যাবার সময় ঠাম্মি বলেছিল,
"মা কে জ্বালিওনা কিন্তু।"
আমি আর বোন এম্বুলেন্সে উঠে খেলছিলাম।
ঠাম্মিও খেলছিল, চলে যাবার খেলা।
তারপর খাইয়ে দেবার নল, সিরিঞ্জ-
জানিস, পরের দোলে ওই নতুন সিরিঞ্জ দিয়ে রং খেলেছিলাম।
ছিটকে গিয়ে ঠাম্মির ধবধবে শাড়িতে-
মনে মনে ভেবেছিলাম, এইবার কেমন জব্দ হলে বল!!
বাবা বলত, ওই আকাশে মেঘের মধ্যে
দেখতে পাব ঠাম্মিকে।
আকাশে কিছু দেখা যায়না,আজ বুঝি।
ঘুমের মধ্যে যেমনি করে তোকে দেখি,
ঠাম্মিকেও অনেকবার দেখেছি।

এখন আর মা কে জ্বালাইনা ঠাম্মি।... (শম্পা)

Comments