কণকচূড়ার ডায়েরি থেকে
#shampachatterjee
মাথার ওপর বুলিয়ে দেওয়া হাত
আমৃত্যুকাল,এমনি ভাবে নামলো
সন্ধ্যে, বুকের ভিতর পরশ পাথর
কার, বিষণ্ণতার সবকটা রাত-
ভুলিয়ে গেল।
আয়না এমন হাসতে পারে
সন্ধ্যে-সকাল, এমনি ভালোবাসতে
পারে! বুকের ভিতর জন্মদিলাম আরেকটা 'মা',
বিষণ্ণতার সবকটা রাত- ফুরিয়ে গেলো।
Comments
Post a Comment